×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২১-২০২২ অর্থবছরে সরকারি অর্থায়নে নড়াইল সদর উপজেলায় ১কোটি ৫৫লাখ ১৪হাজার ২০২ টাকা ব্যয়ে দু’নারী বীর মুক্তিযোদ্ধাসহ ১১ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ১১টি বীরনিবাস তৈরি হচ্ছে।প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪লাখ ১০হাজার ৩৮২টাকা।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ তিজার উদ্দিন,নড়াইল পৌরসভাধীন রতনগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা অর্পণা রানী,তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন,বাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত শিকদার, বীর মুক্তিযোদ্ধা খোকন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রাহিলা বেগম, নড়াইল পৌরসভাধীন মহিষখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা খোকন চন্দ্র দেবনাথ,রঘুনাথপুর-ঘোড়াখালী এলাকার বীর মক্তিযোদ্ধা দুলাল চন্দ্র শীল,মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,একই ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ, সলুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রজিত বিশ্বাস’র জন্য মোট ১১টি বীরনিবাস তৈরি করা হচ্ছে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: নাসরিন সুলতানা জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত একতলা বিশিষ্ট ঘরে থাকছে দুটি বেড রুম,১টি ড্রয়িং রুম,১টি ডাইনিং রুম,বারান্দা,২টি টয়লেট ও ১টি টিউবওয়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat