×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠন। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ নিয়ে  প্রধান অতিথির  বক্তৃতায় তিনি  এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষম ও  সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।  দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদেরকে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং দক্ষতার সাথে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে  যাতে বিন্দুমাত্র অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি এ সময় কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিপিএটিসি’র রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আযম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
দেশের মোট ৮ টি প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ টি ক্যাডারের ৬২২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat