×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে চাই।
শুক্রবার জোড়মল্লিকা-নিংগইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ২ হাজার শীতার্ত মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন- মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে ভেবেছিল বঙ্গবন্ধুর স্বপ্নকে হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করছেন।
চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কোম্পানির উপ-পরিচালক আবু কাওছার এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সকল প্লাটফর্ম নির্মাণ করে দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের কর্মকুশলতায় দেশের ফ্রিল্যান্সাররা এখন আর বসে নেই। রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে নির্মিত ডিজিটাল বাংলাদেশের প্লাটফর্ম ব্যবহার করে তারা অনলাইনে উপার্জন করছেন। ৩০০ কোটি টাকা ব্যয়ে নাটোরের সিংড়াতেও চারটি স্থাপনা নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। এসব স্থাপনায় যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat