×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৌসুম শেষে ফ্রি ট্রান্সফার সুবিধায় বায়ার্ন মিউনিখ ছেড়ে যাচ্ছেন জার্মান ডিফেন্ডার নিকোলাস সুলে।
বায়ার্ন চেয়ারম্যান অলিভার কান বুধবার জানিয়েছে ২৬ বছর বয়সী সুলে ক্লাবের সাথে বর্তমান চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। কান আরো বলেন, তার সাথে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হলেও সুলে ক্লাবের প্রস্তাব মেনে নেয়নি।
২০১৭ সালে হফেনহেইম থেকে ২০ মিলিয়ন ইউরোতে বায়ার্নে যোগ দিয়েছিলেন সুলে। তারপর থেকে সব ধরনের প্রতিযোগিতায় বেভারিয়ান্সদের হয়ে ১৫৮ ম্যাচ খেলেছেন। এই সময়ের মধ্যে সুলে চারটি বুন্দেসলিগা, দুটি জার্মান কাপ ও ২০২০ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। যদিও গুরুতর লিগামেন্ট ইনজুরির কারনে ট্রিপল জয়ী ২০১৯-২০ মৌসুমের বেশীরভগ ম্যাচই তিনি খেলতে পারেননি। 
স্থানীয় গণমাধ্যমে দাবী পারফরমেন্সের ভিত্তিতে সুলের সাথে পাঁচ বছরের চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছির বায়ার্ন। কিন্তু হাঁটুর দুটি গুরুতর ইনজুরিতে থাকা সুলে সেই প্রস্তাব মেনে নেননি। ইতোমধ্যেই তার বদলী হিসেবে নতুন খেলোয়াড়ের খোঁজে নেমে পড়েছে বায়ার্ন। কান জানিয়েছেন সুলের অনুপস্থিতিতে লুকাস হার্নান্দেজ অথবা বেঞ্জামিন পাভার্ড সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন। 
বেভারিয়ান্স ক্লাবটিতে যোগ দিতে চেলসির দুই ডিফেন্ডার এন্টোরিও রুডিগার ও আন্দ্রেস ক্রিস্টেনসেন মুখিয়ে আছেন। মৌসুমের শেষে উভয় খেলোয়াড়ের সাথে চেলসির বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat