×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাসের চাপায় কিশোর হকার রাকিবুল হাসান (১৪) নিহতের ঘটনায় পৃথক বাসের দু’চালককে ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
গত ২০ জানুয়ারি রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরি পরিবহনের দু’বাসের চাপায় পিষ্ট হয়ে রাকিবুল হাসান নিহত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মনির হোসেন (২৭) ও মো. ইমরান (৩৪)। মনির হোসেন ভোলা জেলার, বোরহানউদ্দীন থানার মুলাই পত্তন মৃধা বাড়ী গ্রামের মো. কুট্রি মৃধার পুএ ও ইমরান শরীয়তপুর জেলার সখিপুর থানার সরকারকান্দি গ্রামের মো. ইদ্রিস আলীর পুএ। 
আজ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি আ ন ম ইমরান খান  জানান, মঙ্গলবার  দিবাগত রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় পৃথক অভিযান  চালিয়ে তাদের গ্রেফতার করে।
আজ বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার  খন্দকার আল মঈন সাংবাদিকদের এসব তথ্য জানান।
র‌্যাব সদরদপ্তর,র‌্যাব-৩ ও র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
র‌্যাবের গনমাধ্যম শাখার মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে রাজধানীর  মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দু’টি বাস প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়া চালানোর কারণে দু’বাসের মধ্যবর্তী স্থানে চাপা পড়ে রাকিবুল হাসান (১৪) নিহত হয়। পরে চালকরা বাস দুটি রেখে কৌশলে পালিয়ে যায়। 
নিহত হাসান হকার হিসেবে বাসে বাসে মাস্ক বিক্রি করতো। বাবা অসুস্থ থাকায় সে হকারি করে এবং তার মা অন্যের বাসায় কাজ করে সংসারের খরচ চালাত। 
এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে রমনা মডেল থানায় একটি মামলা হয়েছে। 
খন্দকার আল মঈন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর  পল্টন  ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায়  পৃথক  অভিযান  চালিয়ে আজমেরী গ্লোরী পরিবহনের দু’বাসের চালক মনির হোসেন ও ইমরানকে আটক করতে সক্ষম হয়।
তিনি বলেন, সে সময় এক বাসের চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেও আরেক বাস চালাচ্ছিলো হেলপার। চালকের অনুপস্থিতিতে সে বাসটি চালায়। তার ছিল না বৈধ ড্রাইভিং লাইসেন্স।
এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, গ্রেফতার ইমরান মাদকাসক্ত। তার বিরুদ্ধে মাদকাসক্তির কারণে ২০২১ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat