×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বের ১০০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের ওপর সেমিনার ও কর্মশালার মতো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা (বঙ্গবন্ধু ফাউন্ডেশন) বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অসামান্য সাফল্যের ওপর সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি।’
পররাষ্ট্রমন্ত্রী মোমেন, যিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনেরও সভাপতি, আরো বলেন, বিশ্বের ৩৯টি দেশে ফাউন্ডেশনের কমিটি আছে এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ। ড. মোমেন বলেন, ‘আমরা বিশ্বের দরবারে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও তাঁর সারাজীবনের সংগ্রামের কথার পাশাপাশি বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরব। এছাড়াও ফাউন্ডেশন এখন পর্যন্ত যেসব বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন- তাদের সাক্ষাৎকার গ্রহণের পদক্ষেপ নিয়েছে।’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে ফাউন্ডেশনকে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
ড. মোমেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিদেশে ৮১টি বাংলাদেশ মিশন ও অফিসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে। বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল বিদেশের মাটিতে বসে তাদের নিজের দেশের বিরুদ্ধে এ ধরণের সর্বৈব মিথ্যা তথ্যভিত্তিক  অপপ্রচারণামূলক অপকর্মের সাথে জড়িত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat