×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তীব্র ও ভারি তুষারপাতের কারণে ইউরোপের সবচেয়ে ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ব্যতিক্রমী এই তীব্র বরফের কারণে গ্রিসের রাজধানী এথেন্সে স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে।
ট্ইুটারে প্রকাশিত বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিকুল পরিস্থিতির কারণে সকল ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বন্ধ রাখার সময়সীমা দুদফা বাড়িয়ে সোমবার বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার আগে ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব হবে না।
এদিকে ভারি তুষারপাতের কারণে বিমানবন্দরের কার্গো  টার্মিনালের ছাদ ধসে পড়েছে। তবে এতে কেউ  হতাহত হয়নি।
এছাড়া ইস্তাম্বুলে ভারি তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। পিচ্ছিল রাস্তায় গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং হাইওয়েগুলো পার্কিংলটে পরিণত হয়েছে।
এদিকে গ্রিসে মাইনাস ১৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার কারণে পার্লামেন্ট অধিবেশন বাতিল এবং স্কুল ও টিকাদান কেন্দ্রসমূহ বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া রাজধানীর আশেপাশে শতশত মোটর আরোহী তাদের গাড়িতেই আটকা পড়েছে।
চারিদিক বরফে জমে  গেছে। এ অবস্থায় সেনাবাহিনী, অগ্নিনির্বাপকদল ও পুলিশ রাস্তা পরিস্কারের কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat