×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি  ঢাকা ও মস্কো কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে। ঢাকায় প্রাপ্ত রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমাদের সম্পর্কের এই মাইলফলক বার্ষিকীতে আমাদের বাংলাদেশি বন্ধুদের অভিনন্দন জানাই।
তিনি বলেন, আমাদের উভয় দেশ দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিল, এর ভিত্তি ১৯৭২ সালে স্থাপিত হয়েছিল যখন (তৎকালীন) ইউএসএসআর বাংলাদেশের জনগণের জাতীয় মুক্তি সংগ্রামকে সমর্থন করেছিল এবং নতুন রাষ্ট্রের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতিদাতা দেশগুলোর অন্যতম ছিল। জাখারোভা বলেন, বাংলাদেশিরা সোভিয়েত সামরিক নাবিকদের কৃতিত্বের কথা স্মরণ রেখেছে, যারা ১৯৭২-১৯৭৪ সালে চট্টগ্রাম বন্দরের মাইন ও ডুবে যাওয়া জাহাজ  উদ্ধার করে বন্দর পরিষ্কার করেছিল। তিনি বলেন, আজ আমাদের উভয় দেশ একটি সক্রিয় রাজনৈতিক সংলাপ বজায় রেখেছে, যা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মুখপাত্র বলেন, বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বছরে ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি। তিনি লক্ষ্য করেন, ২০১৭ সালে প্রতিষ্ঠিত রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক কমিশনের প্রক্রিয়াটি ভালোভাবে কাজ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের নির্মাণসহ বড় বড় অর্থনৈতিক প্রকল্প চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat