×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যারিয়ারে দেখে-শুনে নিজেকে প্রমাণের চেষ্টা করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সেই ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একটি সিনেমা।
‘গেহরাইয়ান’ শিরোনামের এই সিনেমাটিতে তিনি দীপিকা পাডুকোন, সিদ্ধার্থ চতুর্বেদীর মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সম্প্রতি সিনেমাটির ট্রেলার বেশ প্রশংসিতও হয়েছে দর্শকদের মাঝে। সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে অনন্যা বলেন, ‘যখন আমাকে এই সিনেমাটির গল্প শোনানো হয়েছিল তখন মুগ্ধ হয়েছিলাম। মনে হচ্ছিল এমন চরিত্রই এতদিন খুঁজছিলাম। এই সিনেমার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। সিনেমাটি জীবন বদলে দিয়েছে।’
এছাড়া নির্মাতা শাকুন বাত্রার সঙ্গে কাজের সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শাকুন বাত্রার সঙ্গে কাজের সুযোগের অপেক্ষা ক্যারিয়ারের শুরু থেকেই ছিল। তার আমার প্রথম দেখাটাও মজার ছিল। তার কথা শুনে, দেখা করার আগে আমি পোলিশ এবং সুইডিশ সিনেমা দেখেছি। যখন আমাদের দেখা হলো তখন বুঝতে পারলাম তিনি সম্পূর্ণ শান্ত একজন মানুষ।
শুটিংয়ের সময় তিনি অভিনেতা-অভিনেত্রীদের যে পরিমাণ সুযোগ দেন তা সত্যিই প্রশংসনীয়। শুটিং করতে গিয়ে তিনি আমার প্রিয়জনের লিস্টে জায়গা করে নিয়েছেন। গোয়ায় দুই মাস শুটিং করার সময় আমাদের মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে তা সারাজীবন অটুট থাকবে।’ উল্লেখ্য, সিনেমাটি অ্যামাজন প্রাইমে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat