×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যমান করোনা পরিস্থিতিতে জীবন রক্ষায় নিজেদের স্বার্থেই প্রত্যেককে সঠিকভাবে মাস্ক পরিধান করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ রাজধানীর কাওরান বাজারে জনসচেতনতামূলক ১০ দিনব্যাপী “মাস্ক আমার, সুরক্ষা সবার” ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে আজ থেকে একযোগে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সংরক্ষিত ও সাধারণ সর্বমোট ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে প্রায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে।
তিনি বলেন, নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সঠিকভাবে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নাই। তাই ডিএনসিসির উদ্যোগে ইতোমধ্যেই প্রায় ৩২ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।
মেয়র আরও বলেন, প্রত্যেকটি মার্কেটের সামনেই “মাস্ক আমার, সুরক্ষা সবার” ও “নো মাস্ক, নো সার্ভিস” কথাগুলো স্পষ্টভাবে লিখে রাখতে হবে এবং এসংক্রান্ত ব্যানার দৃশ্যমান থাকতে হবে। সেই সঙ্গে সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।
তিনি বিভিন্ন ভেরিয়েন্টের করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জুমার নামাজসহ অন্যান্য ওয়াক্তের নামাজে আগত মুসল্লীদের উদ্দ্যেশ্যে মাস্ক ব্যবহারের গুরুত্ব ও জনসচেতনতামূলক বার্তা প্রচারের জন্য মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানান।
আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি’র কোন কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে বরখাস্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএনসিসি মেয়র কাওরান বাজার এলাকায় বিভিন্ন ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে “মাস্ক আমার, সুরক্ষা সবার” ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর কাওরান বাজারকে অন্যত্র সরিয়ে নিয়ে এখানে আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ ঊর্ধবতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলর হামিদা আক্তার মিতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat