×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের  হয়ে  ট্রফি জিততে চান দলটির তারকা খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। কেবল ট্রফি জয় নয়  একই সাথে টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার লক্ষ্যও স্থিনর করেছেন তিনি।
এর আগে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তবে   এবারই কুমিল্লা  ও বিপিএলে প্রথম  অংশ গহেন করছেন  প্লেসিস। আগামীকাল (শনিবার) তিনি  শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামবেন কুমিল্লার হয়ে।
ডু-প্লেসিস জানান, দলের শিরোপা জয়ে গুরুত্বপুর্ন অবদান রাখতে চান। এজন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং যে কোনও ভূমিকা পালন করতে প্রস্তত তিনি। একই সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে চান।
তিনি বলেন, ‘আপনি সফল ফ্র্যাঞ্চাইজিতে যেতে চান। আমরা কেন খেলাধুলা করি তার একটা বড় অংশ হল, ট্রফি জয় করা। আমার অভিজ্ঞতা আছে, যা আমি ব্যাটিং এবং অধিনায়কত্বের দৃষ্টিকোণ থেকে সতীর্থদের সাথে শেয়ার করতে পারি। আমি যতটা পারি, সহায়তা করতে ভূমিকা রাখবো।’
তিনি আরও বলেন, ‘প্রথম লক্ষ্য হবে টুর্নামেন্ট জয় করা। দ্বিতীয় লক্ষ্য ব্যাটার হিসেবে প্রতিটি খেলায় অবদান রাখা। প্রতিযোগিতা শেষে, সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়া।’
এখন পর্যন্ত ২৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন ডু-প্লেসিস। রান করেছেন ৬৮৪৫। স্ট্রাইক রেট ১২৯ দশমিক ৪৬। দু’টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরি আছে তার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচে ১৫২৮ রান করেছেন ডু-প্লেসিস। স্ট্রাইক রেট ১৩৪ দশমিক ৩৮। প্রোটিয়াদের হয়ে একটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরমেন্স করেছেন তিনি। 
গেল কয়েক বছর ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের নিয়মিত ওপেনার ডু-প্লেসিস। শেষ চার বছরে দলের  দু’টি শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat