×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি তরান্বিত করতে কাষ্টমস ও বন্ড সংক্রান্ত নীতি সহজ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে। 
সংগঠনটি বন্ড লাইসেন্সের এইচএস কোডের সাথে নতুন কাঁচামাল ও অন্যান্য সংশ্লিষ্ট উপকরনগুলো অন্তর্ভূক্তকরণের মতো প্রক্রিয়াগুলো আরও সহজ করার দাবি জানিয়েছে।  
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধিদল এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সাথে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।
সভায় বিজিএমইএ সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি ও সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ ১ম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি শহিদউল্লাহ আজিম, (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম ও মো. নাসিরউদ্দিন, বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি শামস মাহমুদ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। শিল্প খাতের জন্য একদিকে রয়েছে অনেক চ্যালেঞ্জ আর অন্যদিকে রয়েছে রপ্তানি বৃদ্ধির বিশাল সুযোগ।
তিনি বলেন, বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা বিরাজ করে এবং এর মধ্যেই ব্যবসার সুযোগগুলো কাজে লাগাতে হয়। তিনি বৈশ্বিক বাজারে পোশাক শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার জন্য এ শিল্পের জন্য ব্যবসায়িক পদ্ধতি সহজতর করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতা কামনা করেন। 
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বিজিএমইএ নেতৃবৃন্দকে সভায় উত্থাপিত সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্তÍ করেন।
সভায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং বিজিএমইএ নেতৃবৃন্দ সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।
পোশাক রপ্তানিকারকগন কাষ্টমস, বন্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ক যে ইস্যুগুলো মোকাবেলা করছেন, কমিটি সেগুলো চিহ্নিত করবে এবং সমাধানে পদক্ষেপ গ্রহনের সুপারিশ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat