×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাশিয়াকে সতর্ক করে  বলেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে, তবে তিনি পরামর্শ দিয়ে বলেন,  সীমিত আকারে অনুপ্রবেশের মাধ্যমে  বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার ব্যাপারে পশ্চিমের প্রতিক্রিয়া যথেষ্ট কম হবে।
বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন না যে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুদ্ধ চান, তবে তিনি বলেন, রুশ নেতা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, যা নিষ্ক্রিয় করা কঠিন হয়ে যাচ্ছে এবং এটি সহজেই এই অঞ্চলের নিয়ন্ত্রণ ‘হাতছাড়া’ করে দিতে পারে।
ক্ষমতা  গ্রহনের এক বছর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “ধামার ধারণা তিনি তার অবস্থান থেকে সরে আসবেন।”
বাইডেন বলেন, পুতিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে পরীক্ষা করার জন্য ‘একটা সীমিত মাত্রার অভিযানের’ পরিকল্পনা করতে পারেন , এতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের থেকে কম প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
বাইডেনের বক্তব্যের পরপরই রিপাবলিকান আইন প্রণেতারা বাইডেনের কড়া সমালোচনা করে বলেছেন, বাইডেন রশিয়ান সেনা অভিযানের মৌন সমর্থন দিয়েছেন।
সিনেটর টমকটন এক টুইটে বলেছেন, “জো বাইডেনের অক্ষমতা ভøাদিমির পুতিনকে উৎসাহিত করবে এবং এখন তিনি পুতিনকে ইউক্রেন আক্রমনের জন্য সবুজ সংকেত দিয়েছেন।”
সিনেটর মার্কোরুবিও বাইডেনের   মন্তব্যকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন। তিনি টুইটারে বলেন, “সুতরাং যদি (পুতিন) কেবল ইউক্রেনের কিছু অংশ দখল করে নেয় তবে আমাদের প্রতিক্রিয়া তার চেয়ে কম গুরুতর হবে ?”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat