×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী আজ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহযোগিতা চেয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় রাষ্ট্রদূত এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে, বিক্রম কে দোরাইস্বামী লজিস্টিকস, খাদ্য প্রক্রিয়াকরণ, অটোমোবাইল এবং তৈরি পোষাক খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নত করতে চেয়েছেন।
মো. জসিম উদ্দিন বলেন, লজিস্টিকস সেক্টরের উন্নয়নই এফবিসিসিআইয়ের প্রধান এজেন্ডা। শীর্ষ বাণিজ্য সংস্থা লজিস্টিকস উন্নয়নের জন্য সরকারের কাছে ১২-বছরের পরিকল্পনা জমা দেওয়ার জন্য কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, অদূর ভবিষ্যতে ভারত হতে পারে পোশাক শিল্পে সুতা ও তুলার প্রধান সরবরাহকারী। বাংলাদেশে কাজ করছে এমন কয়েকটি ভারতীয় কোম্পানির উদ্ধৃতি দিয়ে এফবিসিসিআই প্রধান বলেন, তারা সবাই দারুণ করছে। তাই বাংলাদেশে অন্যান্য ভারতীয় উদ্যোক্তাদেরও বিনিয়োগ লাভজনক হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। মো. জসিম উদ্দিন দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে স্থলবন্দরের ভারতীয় অংশে অবকাঠামো উন্নয়নের আহ্বান জানান। তিনি বলেন, দুর্বল অবকাঠামো দ্বিপাক্ষিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করে, কারণ ভারতীয় বন্দরে সুবিধার অভাবে বাংলাদেশ থেকে অনেক পণ্য রপ্তানি করা যায় না।
এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. হাবিব উল্লাহ ডন, পরিচালক রেজাউল করিম রেজনু, বিজয় কুমার কেজরিওয়াল, মো. শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, ড. যশোধা জীবন দেব নাথ, সিআইপি, প্রীতি চক্রবর্তী এবং মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat