×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ১০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে আনন্দের রেখা ফুটেছে। এবার সরিষার হলুদ ফুলে গোমতীরচরসহ বিভিন্ন স্থানের মাঠঘাট ছেয়ে গেছে। মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা কৃষকদের।
কৃষি অফিস সুত্রে জানা গেছে এবারে কুমিল্লা জেলায় ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত মৌসুমের মতো এবারেও মুরাদনগর উপজেলায় ৫ হাজার ১৮০ হেক্টর জমিতে সরিষা ফলনে শীর্ষে রয়েছে। এর পরেই ফলনের দিক থেকে রয়েছে ৭২০ হেক্টর জমিতে হোমনা এবং ৬৩০ হেক্টর জমিতে নাঙ্গলকোট উপজেলা। কুমিল্লায় বারি- ৯,১৩,১৪,১৬,১৭ সম্পদ ও টরি সেভেন জাতের সরিষা চাষ হচ্ছে। বেশি চাষ হচ্ছে বারি-৯ জাতের সরিষা।
সরেজমিনে দেখা যায়, মুরাদনগর উপজেলায় সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে মাঠঘাট। দুরন্ত শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ছুটোছুটি করছে। মাঠে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। সরিষার ফুলের চারপাশে মৌমাছির আনাগোনা বেড়ে গেছে। চান্দিনার উপজেলার নুরপুর গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, এবার এক একর জমিতে সরিষা আবাদ করেছি। বেশ ভালো ফুল ধরেছে। আসা করা যায় ফলন ভালো হবে। মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের কৃষক রমিজ উদ্দিন বলেন, আমি এক একর জমিতে সরিষার চাষ করেছি। মাঠে বেশ ফুল ফুটেছে। আশা করছি ফলন ভালো হবে। সরিষায় অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরের মতো এবারও আবাদ করেছি।
বুড়িচং উপজেলার কৃষক খোকন জানান, ২০ বছর আগে সরিষা পুরো গোমতীর চরজুড়ে চাষ হতো। সে জায়গা দখল করেছে আলু, কুমড়া ও মিষ্টি আলু। তবে সরিষার তেলের চাহিদা বাড়ায় এবার এ ফসলের চাষ বেড়েছে। এবার ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে ভালো ফলন হতে পারে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, কুমিল্লায় এ বছর সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকের মাঝে ভালো মানের বীজ ও সার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছি। সাধারণত মাঘ ও ফালগুন মাসে কৃষকেরা ঘরে সরিষা তুলতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat