×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে এমপি আব্দুর রহমান বদির আনা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।
দুদকের পক্ষে আইনজীবী এডভোকেট মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের সময় আব্দুর রহমান বদি অব্যাহতি চেয়েছেন। কিন্তু সে আবেদন খারিজ করে দেন বিচারিক আদালত। পরে সেই খারিজাদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। আজ তার আইনজীবী আদালতে জানান হাইকোর্টে এ মামলা তারা চালাবেন না। এ জন্য তাদের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন এবং বিচারিক আদালতকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন।
৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়।
এ মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্রগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat