×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলায় আজ উপমাহদেশের প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের ৮ম প্রয়াণ দিবস পালিত হয়েছে।দিনটিকে স্মরণ করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ সংসদ ও চলচ্চিত্র উৎসব উদযাপন পরিষদ পুষ্পামাল্য অর্পণ ও স্মরণসভা করেছে। সোমবার শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রীর পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। পরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন- সংসদের আহবায়ক কমরেড জাকির হোসেন, সদস্য সচিব আখিনূর ইসলাম রেমন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল আহম্মেদ সিদ্দিকী, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক জিকে সাদী, মুস্তাফিজুর রহমান রাসেল, কেয়া ইসলাম, রনি ইমরান প্রমুখ।
সুচিত্রা সেন ৬ এপ্রিল ১৯৩১ সালে জম্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। এই অভিনেত্রীর পৈত্রিক বাড়ি বাংলাদেশের পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন "সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস" জয় করেন। তিনিই ভারতে অভিনয় করা প্রথম কোনো অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে।
সুচিত্রা সেন ১৭ জানুয়ারি ২০১৪ সালে পরলোকগমন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat