×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবাক করে দিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ স্টিভ রোডস। ২০১৯ সালে বিশ^কাপে জাতীয়  দলের বাজে পারফরমেন্সের পর দল ছেড়েছিলেন তিনি। 
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে ক্যাম্পে দেখা গেছে রোডসকে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, উপদেষ্টা হিসেবে দলের সাথে থাকবেন তিনি। 
এর আগে দুইবারের বিপিএল চ্যাম্পিয়নদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। 
তবে সালাহউদ্দিনের  বিশ্বাস  ২১ জানুয়ারি শুরু  হতে যাওয়া  বিপিএলে রোডসের অভিজ্ঞতা তার(সালাউদ্দিন) এবং কুমিল্লার জন্য সহায়ক হবে।
সালাউদ্দিন বলেন, ‘যদি কিছু হয়তা দলের স্বার্থে। আমি মনে করি না, এটা (রোডসের উপদেষ্টা হিসেবে নিয়োগ) মোটেও খারাপ বিষয়। কারণ তিনি  খুবই অভিজ্ঞ একজন  কোচ। বাংলাদেশ দলের কোচও ছিলেন। আমি মনে করি, বাংলাদেশের অন্যতম সফল কোচও ছিলেন রোডস। তার মস্তিস্ক থেকে খুব ভালো কিছু বের হতে পারে।’
কোচ হিসেবে রোডসের কাছ থেকে শিখতে আগ্রহী সালাউদ্দিন। তিনি বলেন, ‘যেহেতু আমাদের উপদেষ্টা হিসেবে আসছেন, আমিও মনে করি আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। যদি কারো কাছ থেকে কিছু নেয়া যায়, তবে তা সত্যিই ভালো।’
তিনি আরও বলেন, ‘তিনি দারুন ব্যক্তিত্বের মানুষ। তাকে পেয়ে পুরো দলই রোমাঞ্চিত। বেশ কিছু ভাল পরামর্শ দিয়েছেন। ভালো কিছু হলে তা ইতিবাচকভাবে নেয়া উচিত।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের  অনুশীলনকালে  রাডসের সাথে আলিঙ্গন করতে দেখা গেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।
২০১৮ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রোডস। তার কোচিংয়ে ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডের মাটিতে প্রথম বহুজাতিক প্রতিযোগিতা জিতেছিল বাংলাদেশ। তবে ২০১৯ বিশ^কাপে বাজে পারফরমেন্সের কারনে রোডসকে বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat