×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৩
  • ৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাথে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় আগামী ৫ বছর দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ  সেমিনার-কর্মশালা আয়োজন প্রভৃতি সুবিধা ভোগ করবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রি-ইঞ্জিনিয়ারিং ভবনের আইআইসিটি’র সেমিনার কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তিতে চুয়েটের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকে চুয়েটের পক্ষে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে গবেষণা অনুষদের ড. উইলিয়াম ই. ঘান সমন্বয়ক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat