×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৩
  • ৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুমিল্লায় কমপক্ষে ৩৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশই শিশু। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা জেলা সদর ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাত সাড়ে ৯টার দিকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামের একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষ সেখানে ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেঁতলে গেছে। সিলিন্ডারের বিকট আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩৯ জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লায় রেফার করা হয়েছে। এখন এ হাসপাতালে ৩ জন রোগী ভর্তি আছেন।
নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন জানান, বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেন বেলুনের ব্যবসা করেন। তিনি বেলুনে গ্যাস ভর্তি করছিলেন। এ দৃশ্য দেখতে ও বেলুন ক্রয়ের জন্য লোকজন ওই বাড়িতে জড়ো হয়। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং আনোয়ার হোসেনসহ ৩৯ জন আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat