×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১৩
  • ৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সম্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের মধ্যে টেলিফোনে কথোপকথনের সময় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে   একথা জানানো হয়।
কথোপকথনে  ড.মোমেন বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুর তাদের মধ্যে এফটিএ চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ আরও বৃদ্ধির মাধ্যমে তারা পারস্পরিকভাবে লাভবান হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, ঢাকা সিঙ্গাপুরকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করে।
দুই পররাষ্ট্রমন্ত্রী  দ্বিপাক্ষিক সম্পৃক্ততা প্রসারে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র অন্বেষণের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
ড. মোমেন মিয়ানমারে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করে রোহিঙ্গা সংকটের একটি  টেকসই ও স্থায়ী সমাধান আনতে সিঙ্গাপুর ও আসিয়ানের সক্রিয় ভূমিকা কামনা করেন।
জবাবে  ড. ভিভিয়ান আশ্বাস দিয়ে বলেন,  সিঙ্গাপুর এব্যাপারে এবং সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের অব্যহত সমর্থন সক্রিয় রাখবে ।
ড. মোমেন চলমান কোভিড-১৯ মহামারীর সময়টাতে প্ররাসী বাংলাদেশী  শ্রমিকদের প্রতি সিঙ্গাপুর সরকারের অব্যাহত সহায়তার কথা সন্তোষের সঙ্গে উল্লেখ করেন। তিনি আরও পরামর্শ দিয়ে বলেন যে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বিশেষ করে তাদের স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগবান্ধব পরিবেশের সুবিধা গ্রহণ করে এখানে বিদ্যুৎ, টেলিযোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন খাতে আরও বিনিয়োগ করার জন্য সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat