×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঝুঁকি মোকাবেলায়  বিশ্বের প্রতিটি দেশকে একযোগে কাজ করতে হবে। 
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপি) ও ইউএনডিপি, বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু স্মার্ট পিপিপির সুযোগ এবং COP26 পরবর্তী আলোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। 
ফরহাদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বিশ্ব নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছি। এ জন্য প্রতিটি দেশকে একযোগে কাজ করতে হবে।  
প্রতিমন্ত্রী এ সময় পরিবেশ দূষণ রোধে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই ও দূষণবিহীন যানবাহন ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। 
পিপিপি কর্তৃপক্ষের সিইও সুলতানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টের পরিচালক ড. সলিমুল হক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat