×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১১
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের সাফল্য বিএনপি দেখতে পায় না। কিন্তু এদেশের জনগণ দেখতে পায়, আর সেজন্য জনগণ বার বার আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনে সুইড বাংলাদেশ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৯ নং ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
‘বর্তমান সরকারের সফলতা বলতে কিছু নেই’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কৃষি মন্ত্রী বলেন, চোখে ঠুলি পরে থাকলে ও কানে তুলা গুজে রাখলে বর্তমান সরকারের সাফল্য দেখতে পাবেন না। আপনিতো বাসা থেকে বের হয়ে হাতিরঝিল দিয়ে যান, পদ্মাসেতুর পাশ দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে যান- এগুলো কী চোখে পড়ে না? আপনার নিজের বাড়ি উত্তরবঙ্গে, যেখানে বিএনপির শাসনামলে মঙ্গা লেগে থাকত। সেখানে এখন কোন খাদ্য সংকট নেই, মঙ্গা চিরতরে দূর হয়েছে। বাড়ি যাওয়ার সময় এ সাফল্য কী দেখতে পান না?
সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat