×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১১
  • ৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনের জনাকীর্ণ একটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ায় ছয় আসামি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। দেশটিতে বিগত কয়েক সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
কারা ব্যবস্থাপনা ব্যুরোর মুখপাত্র জাভিয়ার সোলদা জানান, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের ক্যালুকেন সিটি জেলে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গ্রুপের মধ্যে সোমবার এ ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে।
এ সহিংসতার কারণ খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে সোলদা বলেন, প্রথমে দুই আসামির মধ্যে ঝসড়া বাধে এবং এক পর্যায়ে  তা  হাতাহাতিতে গড়ায়। পরে অন্যদের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয় তা জানা যায়নি।
সোলদা জানান, মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ এ দাঙ্গার একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, ওই কারাগারের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফিলিপাইনের বিভিন্ন কারাগারে পর্যাপ্ত জায়গার অভাবে আসামিদের গাদাগাদি করে রাখায় দেশটির কারাগারগুলোতে মাঝেমধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়তে দেখা যায়।
সোলদা জানান, ক্যালুকেন সিটি জেলে ২শ’রও কম আসামির ধারণ ক্ষমতা থাকলেও সেখানে ঠাসাঠাসি করে প্রায় এক হাজার ৯শ’ আসামি রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat