×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার আবহাওয়া সংস্থা (বিওএম) সপ্তাহান্তে সৃষ্ট ‘টিফানি’ নামের গ্রীস্মমন্ডলীয় একটি ঘূর্ণিঝড়ের গতিপথ পর্যবেক্ষণ করছে। সোমবার কুইন্সল্যান্ড রাজ্যের উত্তরাঞ্চলীয় তীরবর্তী উপকূলে এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিনহুয়ার।
বিওএম সোমবার সকালে সতর্কবার্তা জারি করে বলেছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে প্রতি ঘণ্টায় বাতাসের গতি ১৩০ কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে। তবে ঝড়টি উপকূলের মাত্র ৩০ কিলোমিটার দূরে রয়েছে এবং ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
ওই সতর্ক বার্তায় বলা হয়, ‘টিফানি স্থলভাগের ওপর এসে কিছুটা দূর্বল হবে। তবে এটি এ অঞ্চলের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের শক্তি বজায় রাখতে পারে।’ সিনিয়র আবহাওয়াবিদ ডিন নরামোর রোববার বলেন, বিওএম টিফানিকে অব্যাহতভাবে পর্যবেক্ষণ করবে।
নরামোর আরো বলেন, উপকূলের একেবারে কাছে এসে পড়ায় ‘কাল থেকে (সোমবার) কুইন্সল্যান্ডের  উত্তরের বিভিন্ন এলাকার লোকজন গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় টিফানির প্রভাব দেখা শুরু করবে। এদিকে স্থানীয় বাসিন্দারা এর প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat