×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে  আজ সোমবার জয়পুরহাট জেলা আওয়ামীলীগ  নানা কর্মসূচি পালন করেছে। 
এ উপলক্ষে জেলা আওয়ামী-লীগ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী-লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে  একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে এবং শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। এখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস  উপলক্ষে আয়োজিত  এক আলোচনা সভার জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট  সভাপতিত্ব করেন। স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণের নানা দিক তুলে ধরে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, সহসভাপতি রাজা চৌধুরী,  গোলাম হক্কানী,  শেখর মজুমদার, গোলাম মস্তোফা, জহুরুল ইসলাম প্রমূখ। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর  ১৯৭২ সালের  ১০ জানুয়ারি পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালী জাতির ইতিহাসে বঙ্গবন্ধু এ স্বদেশ প্রত্যাবর্তণ দিবসটি একটি তাৎপর্যপূর্ণ এক অনন্য দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat