×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০৭
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার মধুপুরে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
নিহতরা হচ্ছেন- শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত
অটোরিকশার সাথে মধুপুরগামী পিকআপভ্যানের সাথে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দু’জন নিহত হয়। এতে আহত হয় আরো অন্তত ছয়জন।
পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে এক নারী মারা যান।
হাসপাতালে আহত আরো পাঁচজনের চিকিৎসা চলছে। তারা হচ্ছেন-সিরাজগঞ্জের জান্নাত সরকার (১৮), কামরুল ইসলাম (১৯), দিনাজপুরের রাহেনা (৩০), টাঙ্গাইলের রহিম মিয়া (৩৫), গাজীপুরের আবু জাফর (৪০)। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat