×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাঁচ দিনের সফরে ২২তম কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন আগামীকাল ঢাকা আসছে। আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ইংল্যান্ডের বার্মিংহাম শহরে আগামী ২৮ জুলাই থেকে ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের রানীর বার্তা নিয়ে কমনওয়েলথ ভুক্ত দেশ পরিভ্রমণের অংশ হিসেবে কাল কুইন্স ব্যাটনটি বাংলাদেশ সফরে আসছে।
শ্রীলংকা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ব্যাটনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করবে বলে। পরেরদিন শুক্রবার সকাল ১০টায় সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিয়ে যাওয়া হবে ব্যাটনটি। সবশেষ ৯ জানুয়ারি রোববার দুপুর ১২টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অলিম্পিক ভবনে আনা হবে রানীর বার্তাবাহক কুইন্স ব্যাটন।
কমনওয়েলথ ভুক্ত ৭২টি দেশ ও অঞ্চলের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অংশ হিসেবে কুইন্স ব্যাটন র‌্যালিটি বিশেষ ভুমিকা পালন করে। গত বছর ৭ অক্টোবর বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় বার্মিংহাম ২০২২ গেমসের ব্যাটন র‌্যালি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat