×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে আজ শেষ হয়েছে তিন দিন ব্যাপী শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ২২টি স্বর্ণ পদক নিয়ে তালিকার শীর্ষে নৌবাহিনী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীন বাংলাদেশের সূবর্ণজয়ন্তুী উপলক্ষে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে আজ আরো একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মহিলাদের ৩,০০০ মিটার দৌঁড় ইভেন্টে ১০:২৫.৩০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছেন নৌবাহিনীর রিংকী বিশ্বাস। ২০২১সালে তিনিই ১০:৪৩.৩০সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন।   
 আজ পুরুষদের ২০০মিটার দৌঁড়ে স্বর্ণ জয় করেন নৌবাহিনী রাকিবুল ইসলাম। তিনি সময় নিয়েছেন ২১.৯০ সেকেন্ড। ৪ গুনিতক ১০০মিটারেও স্বর্ণ  ও ১০০মিটার স্প্রিন্টে রৌপ্য পদক অর্জন করেছেন তিনি। দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ২০০মিটারেও স্বর্ণ পদক জয় করেছেন।
প্রতিযোগিতায় ৩ দিনে মোট ৪০টি পদক নিস্পত্তি হয়েছে। ২২টি স্বর্ণ, ১৫ টি রৌপ্য ও ১২ টি ব্রোঞ্জসহ মোট ৪৯টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী। ১১ টি স্বর্ণ, ১৯ টি রৌপ্য এবং ১১ টি ব্রোঞ্জসহ মোট ৪২টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ৩ টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ বিমানবাহিনী।
আসরে পুরুষ বিভাগে  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নৌবাহিনীর আসিফ বিশ্বাস। মহিলা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন একই  দলের শামসুন্নাহার রতœা।
আজ বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সমাপনী ঘোষনা করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ও লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এম.পি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি মোঃ ফারুকুল ইসলাম। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat