×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুর, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁ, আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নাফিসা আরেফিনকে নীলফামারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মনিরা বেগমকে ঝিনাইদহ এবং ময়মনসিংহে স্থানীয় সরকারের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম গালিভ খানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ এবং ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে চুয়াডাঙ্গার ডিসি মো. নজরুল ইসলাম সরকারকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলামকে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সচিব এবং নীলফামারীর ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়াও গাইবান্ধার ডিসি মো. আব্দুল মতিন ও নওগাঁর ডিসি মো. হারুন-অর-রশিদকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খাঁনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, রাজবাড়ীর ডিসি দিলশাদ বেগমকে সুরক্ষা সেবাবিভাগের উপসচিব এবং নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহকে সড়ক ও জনপথ বিভাগের উপসচিব এবং পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat