×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশের জন্যে অভিবাসন প্রত্যাশীরা গত বছর রেকর্ড তৈরি করেছে।  ছোট ছোট নৌকায় করে ২৮ হাজারেরও বেশি লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। 
সরকারি তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা পিএ মঙ্গলবার এ কথা জানায়। 
সূত্র জানায়, গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিনগুণ। 
আবহাওয়া অনুকূল থাকায় নভেম্বরে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করে। কেবলমাত্র ১১ নভেম্বর এই একদিনে পাড়ি দিয়েছে এক হাজার ১৮৫ জন, যা এ যাবতকালের রেকর্ড। 
ইউরোপের মূল ভূখন্ড থেকে অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর  ব্রিটেনে প্রবেশ নিয়ে রাজনৈতিক সংকটে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 
এছাড়া এ নিয়ে ফ্রান্সের সাথেও ব্রিটেনের টানাপোড়েন চলছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat