×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নাটোরে চারদিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শেষ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মেলা আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্ম লাইব্রেরিমুখী হবে এবং বইয়ের পাতা থেকে আনন্দ ও জ্ঞান আহরণ করে মেধাবী জাতি গঠনে এগিয়ে যাবে। তারা জানতে পারবে বঙ্গবন্ধুর আতœত্যাগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জেলা শিক্ষা অফিসার মোঃ আকতার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রেমিনা জান্নত এবং শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নাটোরের গণগ্রন্থাগার প্রাঙ্গনে আয়োজিত মেলায় ১৫টি বইয়ের স্টল প্রদর্শিত হয়। ৩০ ডিসেম্বর মেলা উদ্বোধন করা হয়।
মেলায় চিত্রাংকন, কুইজ এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat