×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০১-০১
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মাতা বৈষ্ণোদেবী মন্দির প্রাঙ্গণে পদদলিত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের শুরুতে পূজা দিতে বহু ভক্ত মন্দির প্রাঙ্গণে ভিড় জমালে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে এ ঘটনা ঘটে।
বৈষ্ণোদেবীর ওই মন্দিরটি ত্রিকূট পাহাড়ের ওপর। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে পূজা দিতে মন্দিরের বৈষ্ণোদেবী ভবনে ভিড় জমান তীর্থযাত্রীরা। মন্দিরসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ‘অনুমতিপত্র না নিয়েই বিপুলসংখ্যক পুণ্যার্থী বৈষ্ণোদেবী ভবনে প্রবেশ করেছিলেন।’
স্থানীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং জানান, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে। আহত ব্যক্তিদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।
এক টুইটে ভারতীয় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ বলেন, কাশ্মিরের ঘটনায় আমি ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat