×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্ণিল আয়োজনে শুরু হল ‘আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ’। দেশের কাবাডি ইতিহাসে  সবচেয়ে জাকজমকপূর্ণ এবারের আসরের চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগের ১৬টি করে  মোট ৩২ দল  অংশগ্রহণ করছে। বাংলাদেশ কাবাডি  ফেডারেশন  আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে রঙ-বেরঙের বেলুন হাতে খেলোয়াড়রা মার্চপাষ্ট করেন। ছিল আতশবাজির রোশনাই ও মনোজ্ঞ ডিসপ্লে।
ঐতিহাসিক পল্টন ময়দানে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের  উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১ ও অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক-২ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নেওয়াজ সোহাগ।
এর আগে আঞ্চলিক পর্বে বালক বিভাগে ৫৮ ও বালিকা বিভাগে ৫১ জেলা দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোকে আট অঞ্চলে ভাগ করে আয়োজিত হয় প্রাথমিক পর্বের  খেলা। বালক বিভাগে ৫৮ জেলার ৪১৭ উপজেলার ৪১৭১ ইউনিয়ন ও বালিকা বিভাগে ৫১ জেলার ৩৯৮ উপজেলার ৩৮৯৭ ইউনিয়ন দল  অংশগ্রহণ করেছে। বালক বিভাগে মোট ৫০,০৫২ জন ও বালিকা বিভাগে ৪৬,৭৬৪ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat