×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি তাতে আমরা সফল হয়েছি। 
আজ বিকালে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তাকে প্রদত্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বের প্রায় ২৩৬টি দেশের স্বনামখ্যাত ব্যক্তিত্ব, ১৯৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।
ড. মোমেন বলেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারাদেশে বিশেষ করে সিলেটের জন্য উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন। সিলেটবাসী এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় তিনি সিলেটবাসীর প্রতি ধন্যবাদ জানান।
সিলেটের সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদানের জন্য সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ হতে তাকে অভ্যর্থনা জানান।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের উদ্যোগে ছোট আয়তনের সিলেট সিটি কর্পোরেশনের এলাকা বর্তমানে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। 
সিলেটবাসীর জীবনমান উন্নয়নে ড. মোমেনের উদ্যোগ ও ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, সিলেট মহানগরকে এশিয়ার অন্যতম আকর্ষণীয় ও মডেল শহরে রূপান্তর করতে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন, সিলেট শহরের সড়কের পাশে ওয়াকওয়ে নির্মাণ, হাসপাতালের উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ ঢাকা-সিলেট মহাসড়ক ৬-লেনে উন্নীত করতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যে ভূমিকা পালন করেছেন, তার জন্য বক্তারা সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat