×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকান্ডের দুর্ঘটনায় হতাহতদের সার্বিক সহায়তা সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত  হয়। কমিটি ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকান্ডের দুর্ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে।
কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মোঃ মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
সভায়  জাতীয় সংসদ  থেকে কমিটিতে প্রেরিত "চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষ বিল-২০২১" নিয়ে আলোচনা করা হয়। সংশোধিত আকারে বিলটি চূড়ান্ত করে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপনের সুপারিশ করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ  সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat