×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের বহিয়া রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রোববার মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে এবং এতে প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সেখানে নভেম্বর থেকে এ প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বহিয়া দমকল কর্মীরা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি নদীতে  পড়ে তিনি প্রাণ হারান।
বহিয়া নাগরিক সুরক্ষা সংস্থা সুদেক জানায়, সেখানে বন্যার ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছে এবং ১৯ হাজার ৫৮০ জন গৃহহীন হয়ে পড়েছে এবং আরো ১৬ হাজার ১ জন বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এনিয়ে সেখানে মোট প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
সুদেক আরো জানায়, এ প্রকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকে আরো ২৮৬ জন আহত হয়েছে।
দুর্যোগের কারণে ৪ লাখ ৩০ হাজার ৮শ’ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে সেখানের পরিস্থিতির আরো অবনতি ঘটতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat