×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২৩
  • ১০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনের দুটি গবেষণা থেকে জানা গেছে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে  ভর্তির ঝুঁকি ডেল্টার চেয়ে কম। 
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ওমিক্রন নিয়ে সর্বশেষ করা এই দুটি গবেষণাপত্র বুধবার প্রকাশিত হয়। দুটি গবেষণার একটি স্কটল্যান্ড ও অপরটি ইংল্যান্ডে করা হয়। এ গবেষণার ফলাফলকে বিশেষজ্ঞরা সতর্কতার সাথে স্বাগত জানিয়েছেন। 
স্কটিশ গবেষণার সহলেখক জিম ম্যাকমানামান বলেন, পর্যবেক্ষণ, পরিসংখ্যান ও বিশ্লেষণের ভিত্তিতে এ কথা বলা যায় যে অমিক্রনে সংক্রমিতদের হাসপাতালে ভর্তির ঝুঁকি কম।
লন্ডনের ইমপিরিয়াল কলেজে প্রকাশিত গবেষণায় আরো বলা হয়, ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে থাকার ঝুঁকি ডেলটায় আক্রান্তদের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম। 
ইংল্যান্ডে করা আরেকটি গবেষণায় দেখা গেছে, ডেলটার তুলনায় ওমিক্রনে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির ঝুঁকি ২০ থেকে ২৫ শতাংশ কমে যায়।
যুক্তরাজ্যে ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাওয়া পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, গবেষণা চলাকালে বিভিন্ন তথ্যের গড় পর্যবেক্ষণের ভিত্তিতে তাঁরা দেখেছেন, ডেলটার তুলনায় ওমিক্রনে বেশি সংক্রমিত হলেও হাসপাতালে  ভর্তির ঝুঁকি কম থাকে।
স্কটিশ ওই গবেষণা আরও বলছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে করোনাভাইরাসের ডেলটা ও ওমিক্রন ধরনে যারা আক্রান্ত হয়েছে, তাদের তথ্য বিশেষøণ করে এমন তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত হলে ডেলটার তুলনায় হাসপাতালে ভর্তির ঝুঁকি দুই-তৃতীয়াংশ কমে যায়।
সংক্ষিপ্ত পরিসরে ওই গবেষণাটি করা হয়। গবেষণার আওতায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে ৬০ বছরের নিচে কেউ হাসপাতালে ভর্তি হননি।
ইমপিরিয়াল কলেজ লন্ডনের গবেষক ও ইংল্যান্ড গবেষণার সহ লেখক আজরা ঘানি এক বিবৃতিতে বলেন, ওমিক্রন ধরনে আক্রান্তদের হাসপাতালে যাওয়ার ঝুঁকি কম থাকার বিষয়ে আশ্বস্ত করা হলেও সংক্রমণের ঝুঁকি কিন্তু তীব্র। 
তিনি বলেন, বুস্টার ডোজ টিকা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে পারে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat