×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ আজ বাংলাদেশ বেতার পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
পরিচালকের কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, অনুষ্ঠানের মানোন্নয়ন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ বেতারের বর্তমান পদোন্নতিজট নিরসনে উপস্থিত কর্মকর্তাদের আশ্বস্ত করেন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রের পরিচালক এস এম আবুল হোসেন, আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, আবসিক প্রকৌশলী নিত্যপ্রকাশ বিশ^াস, উপ-বার্তা নিয়ন্ত্রক মো. জাকির হোসেনসহ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা শেষে তিনি চট্টগ্রাম বেতারের উন্নয়ন প্রকল্পের অধীন নির্মিতব্য ভবনের স্থান পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat