×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় একটি নৌকা ডুবে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা সমুদ্র উপকূলে ইন্দোনেশিয়ার আরো পাঁচ অভিবাসীর লাশ পাওয়ায় এ সংখ্যা বেড়ে যায়। খবর এএফপি’র।
দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের সমুদ্র উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বুধবার নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০ যাত্রী ছিল। তারা অবৈধভাবে প্রতিবেশি দেশ মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা  করেছিল।
কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে টহলরত সৈন্যরা সমুদ্র উপকূল থেকে ১১ জনের লাশ উদ্ধার করে। তারা বৃহস্পতিবার আরো তিন পুরুষ ও দুই নারীর লাশ উদ্ধার করে।
দুর্ঘটনায় এখনো ২০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ তাদের সন্ধানে নৌযান ও বিমানের সাহায্যে তল্লাশি অভিযান চালাচ্ছে।
দুর্ঘটনায় ১৪ জন প্রাণে বেঁচে গেছেন এবং তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat