×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে।
 তিনি বলেন, ‘দেশ বিরোধি যে ষড়যন্ত্র দেশে এবং বিদেশে হচ্ছে সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি নবতর সোপানে এগিয়ে যাবে। এই হল এবারের বুদ্বিজীবী দিবসের প্রত্যয়, এবারের শপথ।’
নানক আজ মঙ্গলবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন। 
এ সময় সঙ্গে ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি আব্দুস সবুর, উপ-দপ্তর সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ। 
জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশ যখন মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের দ্বার প্রান্তে, সেই মুহুর্তে বাঙালির মেধা এবং জাতির বিবেক হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য। সে দিন হত্যা করা হয়েছিল জাতির শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবীদের। সে দিন পাকিস্তানি সামরিক বাহিনী যেমনিভাবে পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে বাঙালির কাছে ঠিক তেমনিভাবে ব্যর্থ হয়েছিল সকল ষড়যন্ত্র।
তিনি বলেন, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এই বাংলাদেশ। যে কোন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির সংগ্রামে লিপ্তে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat