×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এখন থেকে বিনিয়োগকারিরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে আরও পাঁচটি নতুন সেবা পাবেন। এই পাঁচ নতুন সেবা হলো-বিডার এডঅক আইআরসির সুপারিশ, জাতীয় রাজস্ব বোর্ডের বিদেশি নাগরিকদের আয়কর সনদ, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রপ্তানি নিবন্ধন সনদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) কান্ট্রি অব অরিজিন। 
রোববার ঢাকায় বিডার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পাঁচ সেবার উদ্বোধন করা হয়। 
এ  সময় বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারিদের সর্বোচ্চ সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা, আমরা ইতোমধ্যে ১৬ টি প্রতিষ্ঠানের ৫১ সেবা দিয়ে আসছিলাম। আজ আরও ৫ টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৮ টি সংস্থার ৫৬টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে। 
তিনি জানান, প্রতিদিন গড়ে ওএসএস এর মাধ্যমে শতাধিক বিনিয়োগকারিদের সেবা দেওয়া হচ্ছে। বলেন, ২০১৯ সালে বিডা ওএসএস পোর্টালে মাত্র দুইটি সেবা ছিল, কোভিট অতিমারি স্বত্ত্বেও এই দুই বছরে আমরা ওএসএস পোর্টালে ৫৬ টি  বিনিয়োগ সেবা যুক্ত করতে পেরেছি। তিনি বিনিয়োগকারিদের বিডা ওএসএস সেবা নেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী, পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat