×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনে জোরালো ভূমিকা পালনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন।
আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জলবায়ু ঝুঁকি নিরসনে কপ-২৬ আশার আলো জাগিয়েছে’ শীর্ষক ছায়া সংসদ-বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনায় ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান চেয়ার হিসেবে ৪৮টি সদস্য দেশের মধ্যে সর্বাপেক্ষা বিপদাপন্ন রাষ্ট্রসমূহের পক্ষে অত্যন্ত জোরালো ও কার্যকর ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে যুগোপযোগী কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করেন  উল্লেখ করে তিনি আরো বলেন,  তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে বিশ্ব জলবায়ু কূটনীতিতে বর্তমানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে।
মন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু সম্মলনের প্রত্যাশা আর প্রাপ্তির আলোকে আমাদের ভবিষ্যত কর্মপরিকল্পনা এখনই ঠিক করতে হবে। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য সকল ধরনের ঝুঁকি চিহ্নিতপূর্বক তা মোকাবেলায় আমাদেরকে কাজ শুরু করতে হবে। এক্ষেত্রে তরুণ ও যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, কেবলমাত্র বৈশ্বিক জলবায়ু অর্থায়নের উপর নির্ভর না করে আমাদের সীমিত সামর্থ্য দিয়েই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সফল হবে বলেও আশা প্রকাশ করেন পরিবেশ মন্ত্রী।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থাগুলো নিয়মিত পরিবীক্ষণ করে যাচ্ছে। সরকার এসকল প্রকল্প সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতাতার মাধ্যমে বাস্তবায়ন করছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, কোনো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিচারকদের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদা রশীদ।
এছাড়াও প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আলাউদ্দিন আরিফ ও সাংবাদিক জিয়াউল হক সবুজ প্রমুখ।
প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে মন্ত্রী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat