×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে নড়াইল মুক্ত দিবস। শুক্রবার সকাল ৯টায় এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, জেলা শিল্পকলা একাডেমি, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বধ্যভূমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পুরাতন বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা জজ আদালত সংলগ্ন ৭১ এর বধ্যভূমি ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়।
পুষ্পমাল্য অর্পন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এম কামরুজ্জামান, নড়াইল পৌরসভার সচিব ওহাবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিকেলে রুপগঞ্জ বাজারে বিকেলে এনভায়রনমেন্টাল থিয়েটার ও সন্ধ্যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat