×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ বার্তা সংস্থা ‘তাস’ই বিশ্বের প্রথম সংবাদ মাধ্যম যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যালয় চালু করতে যাচ্ছে।
বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে  রিপোর্ট প্রকাশ করবে। তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে।
রুশ নায়ক নভোচারি আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের সংবাদতাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ সাংবাদিক। তিনি সয়ুজ এমএস ২০ মহাকাশ যানে করে মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী ছিলেন জাপানী ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও সহযোগি ইয়োজো হিরানা।
গত ১৭ নভেম্বর তাস ও রসকসমসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর তাস’র সিইও সার্গেই মিখাইলভ বলেছেন, তাস’র সকল কর্মীর নভোচারিদের সহকর্মী হিসেবে পাওয়া বড় সম্মানের।
রসকসমসের সিইও দিমিত্রি রোগোজিন বলেছেন, মহাকাশে তাস’র কার্যালয় খোলার কারনে আরো অনেক বেশি লোক রাশিয়ার মহাকাশ কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।  
উল্লেখ্য, তাস’র কর্মীসংখ্যা প্রায় দুহাজার। বিশ্বের ৬০টি দেশে তাদের ৬৩টি ব্যুরো অফিস রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat