×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০৮
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় জমি ব্যবহার উপযোগী ব্যবস্থা গ্রহণ করে  পুরাতন ডাকাতিয়া-নতুন ডাকাতিয়া নদী সেচ ও নিষ্কাশন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত  সভায় কুমিল্লা জেলার বাস্তবায়নাধীন  এ  প্রকল্পের  অগ্রগতি প্রতিবেদন পেশ করে আলোচনা করা হয়।
কমিটির সদস্য  পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং নূরুন্নবী চৌধুরী অংশ গ্রহণ করেন।
সভায় পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 
সভায় কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি উপজেলাধীন ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রনসহ বাম ও ডান তীর সংরক্ষণ প্রকল্পের বর্তমান অবস্থার প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি নদীর গতিপথ আকাঁবাকা না রেখে সোজা করার সুপারিশ করে।
কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পসমূহের সচিত্র প্রতিবেদন বই আকারে প্রকাশের সুপারিশ করে।
সভায়  পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat