×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে আটকে দেওয়া হয়েছে মুম্বাই বিমানবন্দরে। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকায় তাকে ভারত ত্যাগ করতে দেয়নি পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ভারতে প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক নিয়ে নানা রকম প্রশ্ন উঠে‌ছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি।
সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল।
সেই মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয় এই দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির তরফে একাধিক বার জেরা করা হয়েছে জ্যাকলিনকে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সুকেশের থেকে দামী দামী উপহার পেয়েছেন বলিউডের এই অভিনেত্রী। ৯ লক্ষ টাকার পার্সি বিড়াল, ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া এ রকমই মোট ১০ কোটি টাকার উপহার পেয়েছিলেন তিনি। চার্জশিটে ইডি এমনই দাবি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat