×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ১০৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ জেলার চরমুক্তারপুরের একটি ভবনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ভাই-বোনের পর এবার তাদের বাবা কাওসার খান মারা (৩৬) গেছেন। শনিবার সকালে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে শহরের চর মুক্তারপুরের শাহ সিমেন্ট রোডে জয়নাল মিয়ার চারতলা ভবনের দ্বিতীয় তলার তিনটি কক্ষে বিস্ফোরণে কাওসার, তার স্ত্রী শান্তা বেগম (২৭) , ছেলে ইয়াসিন (৬) ও মেয়ে ফাতেমা ওরফে নোহর (৩) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ভর্তি হন। সেদিন রাতেই অগ্নিদগ্ধ ইয়াসিন ও ফাতেমা মারা যান। পরে শনিবার সকালে অগ্নিদগ্ধ কাওসারও না ফেরার দেশে চলে যান। এখন শান্তা বেগম (২৭) শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান ডাক্তারের বরাত দিয়ে জানান ,শান্তা বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার হার্টবিট কমে যাচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস লিকেজ হয়ে কক্ষে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে। শীতের কারণে কক্ষের সব জানালা বন্ধ ছিল। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। সিআইডি পুলিশের সংশ্লিষ্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত কাওছার খান কিশোরগঞ্জ জেলা সদরের বাসিন্দা আব্দুস সালাম খানের পুত্র। তিনি প্রায় আট বছর ধরে মুন্সীগঞ্জের আবুল খায়ের গ্রুপে ওয়েল্ডার হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat