×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০৩
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এবার প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ফারহান আক্তারদের পথে হাঁটতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। শোনা যাচ্ছে, শিগগিরই হলিউড সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।
হলিউডের এক নামকরা নির্মাতা ‘মালাং’ সিনেমার কাজ দেখে তার পরবর্তী সিনেমার জন্য দিশাকে কাস্ট করতে ইচ্ছে প্রকাশ করেছেন। সিনেমা ও পরিচালকের নাম প্রকাশ করা না হলেও ভারতীয় গণমাধ্যমগুলো দিশার হলিউড যাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, সবাইকে চমকে দেওয়ার জন্য বিষয়টি নিয়ে এখনো কেউ সেভাবে কথা বলছেন না।
দিশার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তারা আরও জানিয়েছে, নিজের প্রথম হলিউড সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দিশা। এরইমধ্যে দিশার সঙ্গে সিনেমাটি নিয়ে দীর্ঘ আলোচনাও সেরেছেন সেই নির্মাতা। তবে দিশা বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, ‘আলোচনা হলেই তো কাজ করা হয় না। অনেকের সঙ্গেই কাজের বিষয়ে কথা হয়। সময় হলে হয়তো ভালো খবরই দিতে পারব। ধৈর্য ধরুন!’
দিশার এমন কথায় কারো বুঝতে বাকি নেই যে, শিগগিরই চমক দিয়ে ঘোষণা দেবেন তিনি। এদিকে চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দিশার ‘মালাং’ সিনেমাটি। পাশাপাশি তার হাতে রয়েছে ‘যোদ্ধা’, ‘এক ভিলেন রিটানর্স’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat