×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক হাই স্কুলে গোলাগুলিতে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো আটজন।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর ১৫ বছর বয়সী এক ছাত্রের গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ খবর জানায়।
চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোন স্কুলে এটিই সবচেয়ে ভয়াবহ  হামলার ঘটনা। 
শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, অকল্যান্ড কাউন্টির অক্সফোর্ড হাইস্কুলে ক্লাশচলাকালীন এ ঘটনা ঘটে। হামলায় ১৬ বছর বয়সী এক ছাত্র এবং ১৪ ও ১৭ বছর বয়সী আরো দুই ছাত্রী নিহত হয়েছে। 
আহত আটজনের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল। বাকী দুজনের শরীরের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। 
সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সেমি অটোমেটিক হ্যান্ডগান উদ্ধার করা  হয়। তবে হত্যাকান্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। 
মিনেসোটা সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলা সম্পর্কে জানতে পেরেছেন। 
প্রিয়জনকে হারানোর শোক সহ্য করা পরিবারগুলোর সাথে বাইডেন একাত্মতা ঘোষণা করে বলেন, এ মুহুর্তে সকলেই শোকার্ত অবস্থায় রয়েছে। 
উল্লেখ্য, সর্বশেষ এই  হামলার বাইরে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে ১৩৮টি গোলাগুলির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat